প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুর: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান প্রফেসর জাহাঙ্গীর আলম। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তাঁর এ নিয়োগে শিক্ষা প্রশাসন, শিক্ষক সমাজ এবং নিজ জেলা লক্ষ্মীপুরে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
প্রফেসর জাহাঙ্গীর আলম লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের ঐতিহ্যবাহী ‘সাহেব বাড়ি’র এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধা, সততা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়ে আসছেন।
তিনি ১৭তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। সর্বশেষ তিনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অধ্যাপক (প্রফেসর) হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা, প্রশাসনিক দক্ষতা, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে প্রশংসিত।
শিক্ষা প্রশাসনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, সততা, দক্ষতা ও দূরদর্শিতার স্বীকৃতিস্বরূপ তাঁকে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শিক্ষা বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, পরীক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষাসেবার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রফেসর জাহাঙ্গীর আলমের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে তাঁর জন্মভূমি লক্ষ্মীপুরে আনন্দের আমেজ বিরাজ করছে। বিশেষ করে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সর্বস্তরের মানুষ এ অর্জনকে জেলার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন।
এদিকে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষাবিষয়ক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব হবে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে।
স্থানীয় বিশিষ্টজনরা বলেন, লক্ষ্মীপুরের একজন কৃতি সন্তানের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়া জেলার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর এই সাফল্য জেলার শিক্ষা ও সামাজিক অঙ্গনের জন্যও একটি গৌরবের অধ্যায় হয়ে থাকবে।
প্রফেসর জাহাঙ্গীর আলমের এই নিয়োগে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং লক্ষ্মীপুরবাসী গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা তাঁর সফল কর্মজীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন