প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ মহোদয় আজ বিএমপি'র রেশন স্টোর, ক্লোদিং স্টোর ও ডি-স্টোর পরিদর্শন করেন। এ সময় তিনি রেজিস্টার সমূহ পর্যালোচনা করে মালামাল যথাযথভাবে সংরক্ষণ এবং পুলিশ সদস্যদের প্রাপ্যতা অনুযায়ী সঠিক ও সুষমভাবে বণ্টন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি রুপাতলী ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এবং গড়িয়ার পাড় মুক্তিযোদ্ধা কনস্টবল রহমান আলী হাওলাদার পুলিশ বক্স পরিদর্শন করে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মোঃ আব্দুল হান্নান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন