প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডেজিরে দুয়ের গোলে ২-১ ব্যবধানে অ্যাস্টন ভিলাকে হারিয়ে পিএসজি টানা দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপ জিতেছে।
এই ম্যাচটির মাধ্যমে দলটি প্রথম ইউরোপীয় ট্রফি জয়ের মধ্যে দিয়ে ২০২৬-২০২৭ মৌসুমটি দুর্দান্তভাবে শুরু করলো।
অস্ট্রিয়ার সালজবার্গের রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচের ২০ মিনিটে গোল করেন খভিচা কোভারাতসখেলিয়া।
তবে, প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪৫ মিনিটে সমতায় ফেরে স্টন ভিলা, যেখানে জন ম্যাকগিনের সহায়তায় গোল করেন তরুণ স্ট্রাইকার ব্রায়ান মাদজো।
এই গোলের মাধ্যমে উয়েফা সুপার কাপের ফাইনালে শুরুর একাদশে থেকে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন এই ফুটবলার।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করতে আক্রমণ চালায় পিএসজি।
এরপর, ৬১ মিনিটে উসমান দেম্বেলের পাসে গোল করেন ফরাসি তারকা ফুটবলার ডেজিরে দুয়ে।
যদিও শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়, তবে ভিডিও পর্যালোচনার পর তা বৈধ ঘোষণা করা হয়।
এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
গোল আদায়ে শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলা আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।
উয়েফা সুপার কাপের এই ম্যাচের রেফারি ছিলেন সোমালিয়ার ওমর আরতান, যিনি বিশ্বকাপে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছিলেন।
তিনি ইউরোপের বাইরে প্রথম রেফারি হিসেবে সুপার কাপ পরিচালনার দায়িত্ব পালন করেছেন।
ম্যাচে তিনি মোট তিনটি হলুদ কার্ড দেখান, যার সবগুলোই ছিল ভিলার খেলোয়াড়দের বিরুদ্ধে।
উল্লেখ্য, সুপার কাপ হলো মৌসুমের শুরুতে অনুষ্ঠিত একটি বার্ষিক ম্যাচ, যেখানে চ্যাম্পিয়নস লিগে এবং ইউরোপা লিগের সর্বশেষ বিজয়ীরা একে অপরের মুখোমুখি হয়।
এর আগের বছর ইতালির উদিনেতে পিএসজি ইংল্যান্ডের টটেনহ্যামের মুখোমুখি হয়েছিল।
সেই ম্যাচের নির্ধারিত সময় ২-২ সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে প্যারিসের দলটি ৪-৩ ব্যবধানে জয়লাভ করেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন