প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সমুদ্রের নীল জলরাশির ওপর ভ্রমণের রোমাঞ্চকর স্বপ্ন দেখেন যাঁরা, তাঁদের জন্য মেরিন পেশা একটি বিশেষ সুযোগ। দেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিগুলো সেই স্বপ্নের বাস্তবায়নের মূল সোপান, যেখানে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা হয়।
সম্প্রতি, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে সরকারি ও বেসরকারি মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম প্রতিষ্ঠানসমূহ এবং আসন সংখ্যা নিম্নরূপ:
বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম: আসন সংখ্যা ১৮০ জন (নটিক্যাল ৯০, ইঞ্জিনিয়ারিং ৯০ জন)। এর মধ্যে পুরুষ ও মহিলা (নটিক্যাল ১০, ইঞ্জিনিয়ারিং ১০ জন) অন্তর্ভুক্ত।
বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা: আসন সংখ্যা ৫০ জন (নটিক্যাল ২৫, ইঞ্জিনিয়ারিং ২৫ জন; পুরুষ)।
বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল: আসন সংখ্যা ৭০ জন (নটিক্যাল ৩৫, ইঞ্জিনিয়ারিং ৩৫ জন; পুরুষ)।
বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর: আসন সংখ্যা ৭০ জন (নটিক্যাল ৩৫, ইঞ্জিনিয়ারিং ৩৫ জন; পুরুষ)।
বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট: আসন সংখ্যা ৫০ জন (নটিক্যাল ২৫, ইঞ্জিনিয়ারিং ২৫ জন; পুরুষ)।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রতিষ্ঠান:
মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম: আসন সংখ্যা ৭০ জন (নটিক্যাল ৩৫, ইঞ্জিনিয়ারিং ৩৫ জন)। এর মধ্যে পুরুষ ও মহিলা ১০ জন (নটিক্যাল ০৫, ইঞ্জিনিয়ারিং ০৫ জন)।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদিত বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানসমূহ:
ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা: আসন সংখ্যা ৫০ জন (নটিক্যাল ৩৫, ইঞ্জিনিয়ারিং ১৫ জন; পুরুষ)।
ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি, ঢাকা: আসন সংখ্যা ৫০ জন (নটিক্যাল ২৫, ইঞ্জিনিয়ারিং ২৫ জন; পুরুষ)।
মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম: আসন সংখ্যা ৪০ জন (নটিক্যাল ২০, ইঞ্জিনিয়ারিং ২০ জন; পুরুষ)।
ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা: আসন সংখ্যা ৫০ জন (নটিক্যাল ৩০, ইঞ্জিনিয়ারিং ২০ জন; পুরুষ)।
আবেদনের যোগ্যতা
বয়স: ৩১-১০-২০২৬ খ্রি. তারিখে সর্বোচ্চ ২২ বছর (পুরুষ/মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.৭৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ৬০% নম্বর অথবা জিপিএ ৩.৫০ এবং ইংরেজি বিষয়ে ৬০% নম্বর প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজিতে ৫০% নম্বর বা তার কম থাকলে IELTS পরীক্ষায় সামগ্রিকভাবে ৫.৫ স্কোর থাকতে হবে।
শারীরিক মাপ
উচ্চতা ও ওজন: পুরুষ ৫ ফুট ২ ইঞ্চি এবং মহিলা ৫ ফুট। ওজন BMI চার্ট মোতাবেক ন্যূনতম ১৭ থেকে সর্বোচ্চ ২৫।
দৃষ্টিশক্তি: খালি চোখে নটিক্যাল ক্যাডেটদের জন্য ৬/৬; ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে)। LASIK, PRK, SMILE অপারেশন গ্রহণযোগ্য নয়। অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষা তারিখের মধ্যে ন্যূনতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে। প্রার্থীরা অবশ্যই বর্ণান্ধতামুক্ত হতে হবে।
অন্যান্য: সাঁতার জানার পাশাপাশি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে।
আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শুরু: ১৩ নভেম্বর ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৬।
আবেদন ফি: ১,৮০০/- টাকা (সকল সার্ভিস চার্জসহ)।
আবেদন পদ্ধতি: প্রার্থীরা www.dos.gov.bd অথবা doscadet.solutionart.net ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট ( www.dos.gov.bd ) ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন