প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ভবনগুলোর ত্রুটি চিহ্নিত করে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম।
তিনি উল্লেখ করেন, ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভবন ধসে পড়ার প্রধান কারণ শুধু তার উচ্চতা নয়। এ ক্ষেত্রে ত্রুটিপূর্ণ নকশা, মাটির অবস্থা এবং নির্মাণে অনিয়মও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ জন্য ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশার, মাটি পরীক্ষার এবং প্রকৌশলগত মান নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকিতে দেশ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, রাজধানীতে বিপুলসংখ্যক ভবন রয়েছে এবং এসব ভবনের ঝুঁকি একসঙ্গে নিরূপণ করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে র্যাপিড ভিজ্যুয়াল অ্যাসেসমেন্ট, প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট এবং ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মো. রিয়াজুল ইসলাম আরও জানান, রাজউকের সক্ষমতা বাড়ানোর জন্য ভূমিকম্প মোকাবিলায় একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ভূমিকম্পের আগে ঝুঁকি নিরূপণ এবং সচেতনতা তৈরি করা এবং ভবিষ্যতে প্রয়োজনীয় গবেষণাও করা হবে।
তিনি জোর দিয়ে বলেন, ভূমিকম্পের ঝুঁকি কমাতে শুধুমাত্র রাজউককে দায়ী করা উচিত নয়। সিটি করপোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি কার্যকর সিটি গভর্নমেন্ট ব্যবস্থা থাকলে নগর ব্যবস্থাপনার বিভিন্ন কাজ আরও সহজ ও সমন্বিতভাবে করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
ভবন নির্মাণে অনিয়ম প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান বলেন, অনুমোদিত ছয়তলা ভবনকে নিয়মবহির্ভূতভাবে ১০ তলা করা কিংবা নকশা পরিবর্তন করে নির্মাণের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের ভবনের জন্য প্রয়োজনীয় কারিগরি ও আইনি যাচাই ছাড়া অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি এ বিষয়ে আরো বলেন, ভবনের নকশা প্রণয়নকারী স্থপতি ও প্রকৌশলীদেরও তাদের দায়িত্ব নিতে হবে। নকশায় স্বাক্ষর করার পাশাপাশি নির্মাণকাজের বাস্তবায়ন ও তদারকিতেও তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যদি তারা অনিয়মে যুক্ত হন, তবে তাদেরও আইনের আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন