প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরকল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে ভারতে পাচারকালে দুইহাজার একশ’ কেজি ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার সকাল বেলায়, বিজিবি’র ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) আওতাধীন ঘাট এলাকায় একটি নৌযানে তল্লাশির সময় এসব সার জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। বরকল উপজেলার সীমান্তবর্তী এলাকা ও নদীপথে টহল জোরদারের পাশাপাশি চলাচলকারী প্রতিটি নৌযানে তল্লাশি চালানো হয়। পরে একটি নৌযানে তল্লাশির একপর্যায়ে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা দুইহাজার একশ’ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য একলাখ ৫০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে ১২ বিজিবি’র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় সার-সহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন