প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : পুলিশ চট্টগ্রামে জাল ভিসা তৈরি ও প্রতারণার অভিযোগে একটি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, জাল ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকায় বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলায় অভিযান চালিয়ে আজ চক্রের মূলহোতা আব্দুল মাবুদকে (৫৩) গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আব্দুল মাবুদ ফিরিঙ্গীবাজার বংশাল রোড এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, কম্পিউটার, সিপিইউ, প্রিন্টার, কিবোর্ড, মাউস, তিনটি সিল এবং ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রতারণা, জালিয়াতি ও পাসপোর্ট-সংক্রান্ত আইনে মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আব্দুল মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায়ও প্রতারণা, জালিয়াতি ও সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন