প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রণালয় (ডিডব্লিউপি) অনলাইনে পেনশন ও সরকারি ভাতা প্রদানের সেবা বন্ধ করতে বাধ্য হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবারের এই ঘটনার পর শনিবারও মন্ত্রণালয়ের অনলাইন সেবাগুলো বন্ধ ছিল।
যুক্তরাজ্যের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন জানিয়েছেন, মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থায় অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা করা হয়েছে।
সাইবার হামলার ফলে পেনশনভোগী ও সরকারি ভাতার সুবিধাভোগীদের অর্থ পেতে বিলম্বের খবর পাওয়া যাচ্ছে।
তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত অর্থ পরিশোধে কোনো প্রভাব পড়েনি এবং নির্ধারিত সময় অনুযায়ী তা অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ মনে করছে, অর্থ পেতে বিলম্বের খবরগুলোর সঙ্গে সাইবার হামলার সম্পর্ক নেই।
অনলাইন সেবা বন্ধ থাকার সময় যত বাড়ছে, ততই সুবিধাভোগীদের নিয়ে মন্ত্রণালয়ের কর্মীদের উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের একজন কর্মী বলেন, "পরিস্থিতিতে কর্মীদের মনোবল কমে যাচ্ছে। কারণ, ডিডব্লিউপির চেয়ে বিবিসি নিউজ থেকেই তাঁরা বর্তমানে বেশি তথ্য পাচ্ছেন।"
শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনার পেছনে কোনো ‘বিদ্বেষপূর্ণ’ তৎপরতা ছিল কি না, তা সরকার উড়িয়ে দিচ্ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন