প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার এল পাসো এবং সিউদাদ হুয়ারেস শহরের নিকটে নিরাপত্তা মহড়া আয়োজন করেছে।
এলাকাটি হুয়ারেস মাদক পাচারকারী অপরাধচক্রের সক্রিয় স্থান। এই অপরাধচক্রকে গত মাসে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর আগে সিনালোয়া মাদক পাচারকারী অপরাধচক্র ও জালিস্কো নিউ জেনারেশন মাদক পাচারকারী অপরাধচক্রসহ অন্যান্য মাদকচক্রও একইভাবে তালিকাভুক্ত করা হয়েছিল।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র।
এএফপির এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সদস্যরা এই নিরাপত্তা মহড়ায় অংশগ্রহণ করেছে।
অন্যদিকে, মেক্সিকোর পক্ষ থেকে সামরিক বাহিনী ও ন্যাশনাল গার্ডের সদস্যরাও এর মধ্যে অংশ নেন।
দুই দেশের বিপুলসংখ্যক পুলিশ ও সামরিক যান রিও গ্র্যান্ডে নদীর তীরে চলাচল করছে। এই নদীটি দুই দেশের প্রাকৃতিক সীমান্ত হিসেবে কাজ করে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেখানে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
মহড়ায় হেলিকপ্টারও ব্যবহৃত হচ্ছে। এসব হেলিকপ্টার থেকে নিরাপত্তাকর্মীরা দড়ি বেয়ে নিচে নেমে আসেন।
গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী ও মাদক প্রবেশের প্রবাহকে কমানোর জন্য মেক্সিকোর ওপর চাপ বৃদ্ধি করেছে ওয়াশিংটন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন