প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সংবিধান সংশোধন কমিটির সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল মন্তব্য করেছেন যে, দেশের বিভিন্ন স্থানে একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেছেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।" এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মাহমুদুল হক রুবেল আরও বলেন, "একটি কুচক্রী মহল আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।" তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানান এবং জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার পরামর্শ দেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো অপতৎপরতা প্রতিহত করার গুরুত্ব তিনি তুলে ধরেন।
সভায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমীন সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নূরমোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ, সদস্য সচিব মোঃ লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস. কে. সাত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা, নকশি বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল লতিফ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, নলকুড়া ইউপি চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান এবং ফজলুল হক মাস্টারসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার করণীয় নিয়ে আলোচনা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন