প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হেনরি ক্রোকোম্বে এবার ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন, যা তার কীর্তি গড়ার পুরস্কার। ৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক করার পর তিনি ইংল্যান্ডের জাতীয় দলের সদস্য হয়েছেন।
২৪ বছর বয়সী এই পেসারকে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নির্বাচিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর আগে ক্রোকোম্বে ডাক পেয়েছিলেন, কিন্তু গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে ডাক পেলেও তার অভিষেক হয়নি। এবার তিনি শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন কিনা, সেটাই দেখার বিষয়।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৫ সেপ্টেম্বর। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজ শেষে দুই দল তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। সংক্ষিপ্ত সংস্করণে ক্রোকেম্বে সুযোগ পাননি।
এই সংস্করণে ইংল্যান্ড দলে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন অ্যানাইরিন ডোনাল্ড ও জেমস কোলস। ২৯ বছর বয়সী ডোনাল্ড ১১১ টি-টোয়েন্টিতে ২ হাজার ৪২৩ রান করেছেন এবং তার স্ট্রাইক রেট ১৭০.৯৯। অন্যদিকে, ২২ বছর বয়সী জেমস কোলস ৮১ টি-টোয়েন্টিতে ১৪৯০ রান করেছেন, যার স্ট্রাইক রেট ১৪৩.৯৬।
ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর। সীমিত সংস্করণে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক।
ক্রোকেম্বে টানা দুই হ্যাটট্রিক পাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে। প্রথম হ্যাটট্রিকটি তিনি সমারসেটের বিপক্ষে করেন। গত সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রতিপক্ষের প্রথম ইনিংসের শেষ দিকে তিন বলে তিন উইকেট নেন সাসেক্সের এই পেসার। সেদিন ৫৮তম ওভারের শেষ তিন বলে তার শিকার ছিলেন ক্রেগ ওভারটন, মিগায়েল প্রিটোরিয়াস ও জ্যাক লিচ।
গতকাল এসেক্সের বিপক্ষেও হ্যাটট্রিক করেন ক্রোকেম্বে। প্রতিপক্ষের প্রথম ইনিংসের ৫৭তম ওভারের প্রথম তিন বলে সিমন হারমার, জামান আখতার ও শেন স্যান্টারকে আউট করেন তিনি। হ্যাটট্রিকের পাশাপাশি দুই ইনিংসে ৫টি করে উইকেট নেওয়ার কৃতিত্বও গড়েন তিনি।
ক্রোকেম্বের টানা দুই হ্যাটট্রিক পাওয়ার ঘটনা সপ্তমবারের মতো ঘটলো। এর আগে এই নজির গড়েছিলেন জর্জ ফ্রিম্যান (১৮৬৮), যোগিন্দর রাও (১৯৬৩), মাইক প্রক্টর (১৯৭৯), ডিন হ্যাডলি (১৯৯৬), ওয়াসিম আকরাম (১৯৯৯) ও দীপক ধাপোলা (২০২৪)।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড : হ্যারি ব্রুক (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডসন, অ্যানাইরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, জশ টাং।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রোকোম্বে, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জশ টাং।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন