প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়নে বিএনপির আয়োজনে ৩১ মে রবিবার বিকাল ৪টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ওসমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক এমপি কাজী আলাউদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল)।
মোঃ মোখলেছুর রহমান এবং মাষ্টার শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির শেখ এবাদুল ইসলাম, শেখ শরিফুল ইসলাম বাবু, আক্তারুজ্জামান বাপ্পী, নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন প্রমুখ।
সভায় সাংবাদিক, জনপ্রতিনিধি, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভার শেষপ্রান্তে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াসহ সকল মুসলিম উম্মাহর রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন