প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার আটপাড়ায় গরুর জন্য কচুরিপানা আনতে গিয়ে বজ্রপাতে নাঈম মিয়া (১৬) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। মৃত নাঈম ওই গ্রামের আলামিন মিয়ার ছেলে। তিনি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, সকালবেলা বাড়ির সামনের বিল থেকে নৌকায় করে গরুর জন্য কচুরিপানা আনতে যান নাঈম। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়, তখন বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার বাবা নাঈমকে খোঁজার জন্য বের হন। অবশেষে বিলের মধ্যে নাঈমকে পড়ে থাকতে দেখে তিনি তাকে বাড়িতে নিয়ে আসেন।
নাঈমের প্রতিবেশী কোরায়শী তালুকদার বলেন, সকালে নৌকা নিয়ে কচুরিপানা আনতে গিয়ে বজ্রপাতে নাঈমের মৃত্যু হয়। অনেকক্ষণ বাড়িতে ফেরার পর তার বাবা খুঁজতে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন