প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার দাউদকান্দিতে মডেল থানা পুলিশ অটোরিকশা ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনাগর ব্রিজের নিকট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দেবীদ্বার উপজেলার মৃত ফজলুল হক মুন্সির ছেলে শাহজালাল (৩৫), কুমিল্লা সদর উপজেলার মৃত সিরাজ মিয়ার ছেলে সুমন মিয়া (৩২) এবং আবু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০)। তাদের সোমবার (২০ জুলাই) কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গৌরীপুর থেকে একটি অটোরিকশা ছিনতাইকালে আন্তঃ জেলা ছিনতাইকারী চক্রের সদস্যদের মডেল থানা পুলিশ ধাওয়া করে আটক করে। পরে থানায় নিয়ে এসে পুলিশ জানতে পারে যে, তারা তিন মাস আগে দাউদকান্দি পৌরসভা থেকে ২৪ এপ্রিল রিফাত (১৪) কে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে।
রিফাতের মা সুমি আক্তার এই ঘটনায় মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ তাদের ধরার চেষ্টা করছিল। এই মামলায় তিনজন ছিনতাইকারী ওয়ারেন্টভুক্ত আসামি।
দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘তিন ছিনতাইকারী রিফাত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা অটোরিকশা ছিনতাই করতে গেলে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। বিকেলের সময় তাদেরকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন