প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিনেমার হিরো হওয়ার পাশাপাশি একই ইন্ডাস্ট্রির অংশ হওয়ায় টলিউডের এই দুজনের মধ্যে রয়েছে একটি অলিখিত প্রতিযোগিতা। কিন্তু টলিউডের অভিনেতা দেব এই কটাক্ষ একেবারেই মেনে নিতে পারেননি।
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর বক্স অফিস কালেকশন নিয়ে জিৎকে লক্ষ্য করে কটাক্ষ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভক্তদের রীতিমতো ক্লাস নিয়েছেন দেব। বর্তমানে যে স্ক্রিনশটটি নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তা মূলত এমন একটি পোস্টের কারণে।
ঘটনার সূত্রপাত ঘটে সম্প্রতি দেবের একটি ফ্যান পেজের পোস্ট থেকে। যেখানে জিৎ এর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের টিকিটের বিক্রি এবং বক্স অফিসের নম্বর নিয়ে নেতিবাচক রিভিউ করা হয়। ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, প্রথম সপ্তাহে নাকি এটি অন্যতম সর্বোচ্চ ফুটফল! যা আদতে ভণ্ডামির চরম অবস্থায় পৌঁছেছ। এবং সবাই এখন শনি-রবিবারের জন্য অপেক্ষা করছে, কী বড় ঢপ সামনে আসবে! ছবিটি ভালো হতে পারে কিন্তু বক্স অফিস কালেকশন এতটা নেই, বানিয়ে বলছে।
এমন পোস্ট দেখে দেব তেলেবেগুনে জ্বলে ওঠেন। এক পেজ থেকে দেবের নাম ব্যবহার করে পাল্টা বাক্যবাণ নিক্ষেপ করা হয়। সেখানে কড়া ভাষায় নিন্দা জানিয়ে লেখা হয়, জীতের বিরুদ্ধে লেখা যাবতীয় পোস্ট এখনই ডিলিট করো। বরং উনি আমার বড় ভাইয়ের মতো। টিকিট কিনে ছবিটি দেখো এবং অন্যদেরও দেখার জন্য বলো।
দেবের এই প্রতিবাদী আচরণে সন্তোষ প্রকাশ করেছেন কিছু নেটিজেন। তবে পেজটি দেবের কিনা, নাকি কোনও অভিনেতার ফ্যানপেজ—এ নিয়ে প্রশ্ন রয়েছে। তবুও দেবের সৌজন্য সম্পর্কে কারও কোনো দ্বিমত নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন