প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের কিশোরীর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিও বিষয়ক বিতর্কের প্রেক্ষিতে শ্যামনগর উত্তাল হয়ে উঠেছে।
বুধবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে এমপির পদত্যাগ দাবিতে সচেতন নগরিক সমাজের ব্যানারে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল সমাবেশ করেন।
প্রথমে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে প্রেসক্লাব চত্বরে এসে সমাপ্ত হয়। সেখানে তারা এমপির কুশপুত্তলিকা দাহ করেন।
বিক্ষোভে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সহসভাপতি অধ্যাপক আবু সাঈদ, শিক্ষানুরাগী অ্যাড. আশেক এলাহী মুন্না, গাবুরা ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আমজাদুল ইসলাম এবং জাতীয় মহিলা সংস্থার উপজেলা সভাপতি নুরজাহান পারভীন ঝর্ণাসহ আরো অনেকে।
বক্তারা বলেন, গাজী নজরুল ইসলাম নৈতিক স্খলন ঘটিয়েছেন, তাই তাকে জামায়াতের দলীয় পদ এবং এমপি পদ থেকে তৎক্ষণাৎ বহিষ্কার করা উচিৎ। শ্যামনগরের মানুষের জন্য তিনি কলঙ্কিত হয়েছেন। তারা ঘোষণা করেন যে, তাকে আর এমপি হিসেবে দেখতে চান না এবং শ্যামনগরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বক্তারা আরও বলেন, তিনি মুখে ইসলামের কথা বলছেন কিন্তু অন্তরে কীভাবে আচরণ করছেন, তা ভিডিওর মাধ্যমে দেশবাসী দেখেছে। সবাই কলঙ্কিত, লজ্জিত। তারা আশা রাখেন জামায়াত ইসলাম তার বিরুদ্ধে দলের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম রাজধানীর মগবাজার এলাকার একটি কক্ষে এক তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আছেন। এ নিয়ে বিতর্কের মুখে তিনি নিজের ফেসবুক পোস্টে কিশোরীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন। কিন্তু তার বিয়ের দাবিকে ঘিরেও দেখা দিয়েছে বিতর্ক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন