প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি বিশেষ দায়িত্ব রয়েছে। শনিবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের একটি প্রতিবেদনে এই তথ্য উপস্থাপন করেছে।
ক্রেমলিনের প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় পুতিন উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর কেবল যুক্তরাষ্ট্রের জন্ম নয়, বরং এটি বিশ্ব ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি আরও বলেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে উত্তর আমেরিকার উপনিবেশগুলোর প্রতি রাশিয়া নিঃশর্ত সমর্থন জানিয়েছিল। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, দুই বিশ্বযুদ্ধেই মস্কো ও ওয়াশিংটন একে অপরের মিত্র ছিল।
পুতিন বলেন, দুই বিশ্বযুদ্ধে আমরা মিত্র ছিলাম। আমরা একসঙ্গে মানবজাতিকে নাৎসিবাদের বিভীষিকা থেকে মুক্ত করেছি এবং আধুনিক বিশ্বব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ওপর বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একটি বিশেষ দায়িত্ব বর্তায়।
পুতিন আশা প্রকাশ করেন, যদি মস্কো ও ওয়াশিংটনের মধ্যে গঠনমূলক, সমমর্যাদাভিত্তিক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে ওঠে, তাহলে এটি শুধু দুই দেশেরই নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে কাজ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন