প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে মোট ৬৭৩টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৪৫৭টি মামলা হত্যা সংক্রান্ত। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এসব মামলার মধ্যে একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। এছাড়া, একই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।
গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সম্প্রতি, তার পক্ষ থেকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানোর খবর প্রকাশিত হয়েছে। তবে জানা গেছে, ই-মেইলের সঙ্গে তার কোনো অনুমতিপত্র ছিল না।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর, তৎকালীন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। ওই বছরের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৭ নভেম্বর, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় রাজসাক্ষী হিসেবে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদullah আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্য বাংলাদেশ পুলিশ আবেদন করেছে। ২০২৫ সালের এপ্রিলে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে এই আবেদন করে। তবে এখনও রেড নোটিশ জারি করা হয়নি।
শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন ছয়টি মামলার মধ্যে দুটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে এবং চারটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। সব মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আপিলের সুযোগ নেই শেখ হাসিনার
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মামলার পূর্ণাঙ্গ রায় গত ১৩ জানুয়ারি প্রকাশিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিলের জন্য ৩০ দিনের সময় থাকলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। ট্রাইব্যুনাল সূত্র জানায়, সময়সীমা পেরিয়ে যাওয়ায় তার আর আপিলের সুযোগ নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তিনি দেশে ফিরলে তা কার্যকর করা হবে এবং বিচারাধীন মামলাগুলোর মুখোমুখি হতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন