প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬।
দেশের তরুণ প্রজন্মের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৮০টিরও বেশি দল অংশগ্রহণ করে।
আইইউবিএটির উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (আইআইইসি) এবং জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে রোবোটিকস, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলভিত্তিক উদ্ভাবনী চিন্তার বিকাশ, বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তির প্রয়োগ এবং গবেষণামুখী মনোভাব গড়ে তোলার উদ্দেশ্য ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক মাহমুদুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন এবং যন্ত্রকৌশল বিভাগের চেয়ার অধ্যাপক ড. দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা এবং আইআইইসির পরিচালক ড. নাঈম হোসেন।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি তরুণ উদ্ভাবকদের মিলনমেলায় পরিণত হয়। প্রতিযোগীরা নিজেদের উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিগত জ্ঞান, যন্ত্র নির্মাণের দক্ষতা, দলগত সমন্বয় এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরার সুযোগ পায়।
এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি নিজেদের উদ্ভাবন জাতীয় পর্যায়ে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করে।
আইইউবিএটি বিশ্বাস করে, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবনী শিক্ষায় দক্ষ করে তোলা অপরিহার্য। জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপের মতো আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করা, গবেষণার পরিবেশ সৃষ্টি এবং নতুন প্রজন্মের উদ্ভাবকদের বিকাশে ভূমিকা রেখে চলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন