প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের কিছুক্ষণ পর ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে কর্তৃপক্ষ শহরের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র এগিয়ে আসার বিষয়ে সতর্ক করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সাংবাদিকদের মতে, তাঁরা বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর পরপরই কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাজধানী ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার’ সম্মুখীন হয়েছে। তিনি আরও জানান, শহরের শেভচেঙ্কিভস্কি জেলায় জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত একজন আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দ শোনার কিছুক্ষণ আগে কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল। অন্যদিকে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে জাপোরিঝঝিয়া আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন। টেলিগ্রামে ফেদোরভ বলেন, ‘রুশ বাহিনী শিল্প স্থাপনা ও অবকাঠামোতে হামলা চালিয়েছে। একটি গ্যারেজ কমপ্লেক্স এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ বরাবরের মতোই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া যুদ্ধে আরও উত্তর কোরীয় সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। তিনি একইসঙ্গে দাবি করেন যে, উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা খুবই সীমিত। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম। অন্যদিকে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর পিএসি-৩ ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী মিসাইলের সংকট আরও তীব্র হয়েছে। ইউক্রেনও সীমান্ত থেকে অনেক দূরে অবস্থিত রুশ শহরগুলোতে হামলা বাড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন