প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরে বিশেষ কৌশল ব্যবহার করে হেরোইন বহনের সময় র্যাব কর্তৃক দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে তাদের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড়গাছা বড়মোড় থেকে ছোটমোড়গামী পাকা সড়কের পাশে আসাদ কম্পিউটার দোকানের সামনে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলিপুর মহিষালবাড়ী এলাকার মো. আকতারের ছেলে মো. সাকিবুর রহমান সাকিব (৩৮), অপরজন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর জোরপুকুরিয়া এলাকার বদিউজ্জামান আকন্দের ছেলে মো. মিন্টু আকন্দ (৪৩)।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাকিবুর রহমান সাকিব পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে পায়ুপথ থেকে ১০৫ গ্রাম হেরোইন বের করে জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিবুর জানান, ‘রনি’ নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে তিনি হেরোইন সংগ্রহ করে বিশেষ কৌশলে মিন্টু আকন্দের কাছে পৌঁছে দিতে নাটোরে এসেছিলেন।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মাদকসহ তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন