ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

এইচএসসি শিক্ষার্থীদের ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন পদ্ধতি জানুন


এইচএসসি শিক্ষার্থীদের ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন পদ্ধতি জানুন

অর্থের অভাবে শিক্ষার সুযোগবঞ্চিত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। উচ্চমাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি-সহায়তার জন্য অনলাইন আবেদন চলছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বের নির্ধারিত ৩০ এপ্রিলের পরিবর্তে আবেদনের সময় বাড়িয়ে ৭ মে নির্ধারণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবে।

আরও পড়ুন: কাবাডি খেলোয়াড় মিথিলাকে আর্থিক সহায়তা প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে চার হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ছয় হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে আট হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

পশ্চিম ইরানে ৫ মাত্রার একটি ভূমিকম্প ঘটে যাওয়ার খবর তুলে ধরেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার। এই ঘটনায় কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৫ মে) রাত ১২টা ২৩ মিনিটে স্থানীয় সময়ে কেরমানশাহ প্রদেশের গিলান-এ-গারব এলাকা সংলগ্ন ভূমিকম্পটি আঘাত হানে। মাটির ৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে।

ইরান একটি ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে ইরানে একাধিক বড় ভূমিকম্প হয়েছে। সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ২০০৩ সালে বাম শহরে ৬ দশমিক ৭ মাত্রার ছিল, যেখানে কমপক্ষে ৩৪ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল।

অন্যদিকে, ২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগরের তীরে হরমোজগান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্রকে দ্রুত উদ্যোগ নিতে বলল বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


হরমুজ ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্রকে দ্রুত উদ্যোগ নিতে বলল বেইজিং

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা সম্পর্কিত একটি স্পষ্ট অবস্থান প্রকাশ করেছে। মন্ত্রণালয় বলেছে, বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র-এর মধ্যে সকল ধরনের সংঘাত ও লড়াই অবিলম্বে এবং সম্পূর্ণরূপে বন্ধ করা অত্যন্ত জরুরী বলেই মনে করা হচ্ছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, যদি পরিস্থিতি দ্রুত শান্ত না হয়, তবে পুরো অঞ্চলে আরও বেশি অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। তাই সব পক্ষকে সংযম এবং ধৈর্যের সঙ্গে আচরণ করার আহ্বান জানানো হয়েছে- এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

চীন আশা প্রকাশ করেছে যে, সংশ্লিষ্ট দেশগুলো দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া প্রদান করবে। এই আহ্বানের মূল উদ্দেশ্য হচ্ছে, গুরুত্বপূর্ন সামুদ্রিক পথ হরমুজ প্রণালী পরিবাহিত নিশ্চিতভাবে নিরাপদ এবং বাধাহীন নৌ চলাচলের ব্যবস্থা করা। এই সামুদ্রিক পথটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানান, বেইজিং এবং তেহরানের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের এবং ঘনিষ্ঠ। এবং তারা ইরান-কে একটি নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে গণ্য করে, এ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির প্রতি সরকারের শ্রদ্ধা: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির প্রতি সরকারের শ্রদ্ধা: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি থেকে সুফল বের করে সরকার ভঙ্গুর অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চায়, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ চলবে। বুধবার (৬ মে) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলেন।

অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার এই বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল, কোনো বিষয় বাতিল নয়। এই চুক্তির অধীনে দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর লক্ষ্য রয়েছে। তবে, যদি বাংলাদেশ স্বার্থবিরোধী কোনো বিষয় থাকে, তাহলে তা নিয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন স্বার্থ রক্ষা করছেন, ঠিক তেমনিই প্রধানমন্ত্রী তারেক রহমানও বাংলাদেশের স্বার্থ রক্ষা করবেন। বাংলাদেশ এক্সক্লুসিভ সম্পর্ক বিশ্বাস করেন না, বরং ইনক্লুসিভ সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। তাই যুক্তরাষ্ট্রসহ বন্ধুপ্রতিম সমস্ত দেশের সঙ্গে আলোচনা চলছে। বাণিজ্য বৃদ্ধির জন্য এসব সম্পর্ক শক্তিশালী করা জরুরি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার করতে এই চুক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে বাণিজ্য বৃদ্ধি এবং ওষুধ শিল্প খাতে রফতানি বাড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন।

এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশী উৎপাদনশীলতা এবং প্রতিযোগিতামূলক ক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এই সময় তিনি উল্লেখ করেন, বাংলাদেশ শুধু একক কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী নয়। বরং সবার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে বাণিজ্য বৃদ্ধিকে সরকার বিশাল গুরুত্ব দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজবেকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


উজবেকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ

উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরসের বার্ষিক সম্মেলনে অংশ নিতে সমরখন্দ সফর করছেন। বৈঠকের সময় বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বার্ষিক সম্মেলনটি ৩ মে শুরু হয়েছে এবং আজ শেষ হচ্ছে।

নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানাতে উজবেকিস্তানের সরকার ও বিশেষ করে প্রেসিডেন্ট শভকত মির্জিইয়োয়েভকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী উভয় দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের বিষয় উল্লেখ করে দুই দেশের স্বার্থের প্রতি খাতগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। বিশেষত বাণিজ্য, যোগাযোগ, কর্মসংস্থান, সংস্কৃতি, পর্যটন ও গণযোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

এসময় উপ-প্রধানমন্ত্রীকে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন অর্থমন্ত্রী। বিশেষ করে ঢাকা-তাসখন্দ রুটে উজবেক এয়ারওয়েজের ফ্লাইট পুনরায় চালুর আহ্বান তার। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও জোরদার করতে বাংলাদেশে উজবেকিস্তানের কূটনৈতিক মিশন খোলার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

বৈঠকে উপ-প্রধানমন্ত্রীকে অর্থমন্ত্রী বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্যের জন্য উজবেকিস্তানের বাজারে আরও সহজ প্রবেশাধিকার চাওয়ার কথা জানান। একইসঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় সহযোগিতারও দাবি জানিয়েছেন।

উচ্চপর্যায়ের রাজনৈতিক সফরের প্রয়োজনীয়তার বিষয়ে উল্লেখ করে অর্থমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এসময় উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গতিশীল করতে বাংলাদেশ সঙ্গে কার্যকরভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বাণিজ্য, কৃষি ও পর্যটন খাতে অপেক্ষমাণ দ্বিপাক্ষিক চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার জোর গুরুত্ব দিয়েছেন।

উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশের বস্ত্র ও ওষুধ শিল্পের অগ্রগতির প্রশংসা করে বাংলাদেশী অর্থমন্ত্রীকে আশ্বস্ত করেন যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে শিগগিরই একটি উজবেক ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%