প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সভাপতি এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এই সাক্ষাৎ রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিসিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ নবগঠিত দুই কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নবগঠিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, "কমিটিতে নেতৃত্বে আসায় দল ও দেশের প্রতি নেতৃবৃন্দের দায়বদ্ধতাও অনেক বেড়ে গেছে।" তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে যুবদলের নেতাকর্মীরা যে ভূমিকা পালন করেছেন, তা প্রশংসনীয়। এখন সংগঠনের এই শক্তিকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীদের সবসময় ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। "মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে।" রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে মানুষের আস্থা অর্জন করতে হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, "ফ্যাসিবাদীরা এখনও নানা ধরনের ষড়যন্ত্র করছে।" তিনি যুবদলের নতুন নেতৃত্বকে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করেন। যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
তিনি নবগঠিত জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, "নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে—এটাই প্রত্যাশা।" একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে তারা দেশ গঠন ও সিলেটের উন্নয়ন-অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন।
সাক্ষাৎকালে নবগঠিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, রবিবার যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন করা হয়। জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ মকসুদ আহমদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুস সালাম টিপুকে। মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাজী দেলোয়ার হোসেন দিনার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন