প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের মুক্তমঞ্চে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে উপস্থিত উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনে বিএনপি ইশতেহারে ঘোষনা দিয়েছিল নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
কিন্তু কোন কর্মসংস্থান সৃষ্টি হয়নি।
তিনি বললেন, যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, তবে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে।
আজ বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের মুক্তমঞ্চে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদালতের রায়ে তত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরিয়ে নিয়ে আসায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সারজিস আলম বলেন, ‘গণভোট, তত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনলেন, কিন্তু যে গণভোটের মধ্যে দিয়ে ক্ষমতায় আসলেন সেটি বাস্তবায়ন না করলেন না।’
সারজিস বলেন, ‘পশ্চিমবঙ্গে বিবেক বিসর্জন দেওয়া মুখ্যমন্ত্রী বলছেন, তারা ১০ হাজার পুশইন করেছে, আরো পুশইন হবে।
আমাদের সীমান্তে আর একটা পুশ ইন ও হত্যা আমরা দেখতে চাই না।’
একই সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরেক যুগ্ন আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘যারা বলতো শেখ হাসিনা পালায় না, তারা গাট্টি-বস্তা নিয়ে পুরো দলসহ পালিয়ে গেছে।
যেখানে তাদের হেডকোয়ার্টার সেই ভারতে চলে গেছে। ওই ভারতের গর্তে বসে থেকে বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে হুমকি দেয়।
আমরা বলতে চাই, শেখ হাসিনা আপনার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে, আপনি বাংলাদেশে আসেন আমরা আপনাকে লালগালিচা সম্বর্ধনা দিয়ে ফাঁসির মঞ্চে পৌছে দিতে চাই।’
এর আগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্রতিপাদ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে পৌর শহরের শহরের বিজ্ঞান মোড় থেকে র্যালী বের করা হয়।
র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ শেষে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) যুগ্ন সদস্য সচিব সাইফ মুস্তাফিজ ও মাহিন সরকার প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন