প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ময়মনসিংহের গৌরীপুরে। শনিবার (১৫ আগস্ট) বাদ আছর অগ্রদূত আদর্শ উচ্চ বিদ্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। সভায় বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হিরাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মরহুম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কি ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তাঁর নেতৃত্বের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুম বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন