প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ‘আগামী সপ্তাহের মধ্যে’ চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দুই দেশের যোগাযোগের বন্ধ হয়ে যাওয়ার খবরকে ‘ভুয়া’ দাবি করেছেন। সেই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনার দিকে আগ্রহ প্রকাশ করছে। রুবিও আরও বলেন, শিগগিরই বড় অগ্রগতি দেখা দিতে পারে।
এই প্রেক্ষাপটে, ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র এবার সরাসরি একটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। মঙ্গলবার (২ জুন) ইরানের দিকে অগ্রসর হওয়া বতসোয়ানার পতাকাবাহী একটি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে মার্কিন সেন্টকম হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাহাজটির পেছনের অংশে বিস্ফোরণ ঘটেছে। ওয়াশিংটনের দাবি, জাহাজটির ক্রু’রা একাধিক সতর্কবার্তা অমান্য করে ইরানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গত এপ্রিলে ইরানবিরোধী নতুন অবরোধ কার্যক্রম শুরু হওয়ার পর এটি ষষ্ঠতম জাহাজ, যেটিকে মার্কিন বাহিনী সরাসরি থামিয়েছে।
তবে একই সঙ্গে সামরিক চাপের সঙ্গে কূটনৈতিক পথ খোলা রাখতে চাইছে হোয়াইট হাউস। ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি এবং আলোচনা এখনও চলমান রয়েছে। তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করতে একটি সমঝোতা হতে পারে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দুই দেশের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার যে খবর প্রকাশিত হয়, তা সরাসরি তিনি নাকচ করে দিয়ে একে ‘ভুয়া খবর’ বলে মন্তব্য করেন ট্রাম্প।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যে দাবি করেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে, সেটি আগের তুলনায় বড় পরিবর্তন। রুবিও বলেন, খুব শিগগিরই বড় অগ্রগতি দেখা যেতে পারে।
তিনি আরো দাবি করেন, অবরোধ ও সংঘাতের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌ সক্ষমতা দুর্বল হয়েছে এবং তেল রাজস্বও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বিশ্লেষকদের মতে, একইসঙ্গে সামরিক চাপ ও কূটনৈতিক আলোচনা চালানো পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন