প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন।
বুধবার (৫ আগস্ট) প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফী। অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা হাফেজ শেখ মাসিদ, যিনি পবিত্র কোরআন তেলাওয়াত ও বাংলা অনুবাদ পাঠ করেন। সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং দিবসটি উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার শিক্ষাবিদ প্রফেসর ওলান, দক্ষিণ আফ্রিকা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা মমিনুল হক, বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি একেএম আখতারুজ্জামান, ইসলামিক ফোরাম অব আফ্রিকার সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. মোশাররফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবুল কাশেম, যমুনা টিভির আফ্রিকা প্রতিনিধি নুরুল আলম, দৈনিক যুগান্তরের আফ্রিকা প্রতিনিধি শরীফ উদ্দিন, বিএনপি নর্থের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম তরুণ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমরান আলী বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা শাখার সেক্রেটারি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সাঈদ আলী, ফোরামের ঘাউটেং সহ-সভাপতি মোয়ারেফ হোসেন রতন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব নাজমুল হোসেন, সাবেক উপদেষ্টা নজরুল ইসলাম সবুজ, সাবেক যুগ্ন আহবায়ক কবির আহমেদ, সাইফুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতা মেহরাজ মিয়া, নেক মানি এক্সচেঞ্জের সিইও কাজী ফরহাদ কামাল, বিএনপি নেতা মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ রাসেল, শাপলা টিভির সিইও নোমান মাহমুদ, নিউজ-২৪-এর দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি সাইফুল ইসলাম, সাউথ বাংলার প্রতিনিধি দ্বীন মোহাম্মদ রুবেল, আমিরুল ইসলাম, নাসির উদ্দিন, মো. রাসেলসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে, হাইকমিশনার শাহ আহমেদ শফী জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবার কাছে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে, তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল রক্ষা এবং বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষার্থী, সাংবাদিক, কূটনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন