প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপার লক্ষ্যে মাঠে নামছে ইউরোপের পরাশক্তি স্পেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে। ফাইনালের মহারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন। তিনি বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার জন্য প্রস্তুত।
ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে ট্রাম্পের উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতি এড়াতে চান বলেছেন স্পেনের স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস। তিনি জানিয়েছেন যে, এমন মুহূর্ত এড়িয়ে চলতে চান। যদি প্রয়োজন হয়, তাহলে অনিচ্ছাসত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন করবেন, তবে তিনি কোনো অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করতে চান না।
৩৩ বছর বয়সী এই ফুটবলার একটি স্থানীয় ম্যাগাজিনকে বলেছেন, ‘আমি জেলে যেতে চাই না’। তিনি আরও বলেন, আশা করি এমন সময়ে তার সঙ্গে দেখা হবে যখন সবাই খুব আনন্দিত থাকবে এবং বিষয়টি দ্রুত মিটে যাবে যাতে তিনি তা ভুলে যেতে পারেন। তার মতে, বিতর্ক সৃষ্টির জন্য এটি উপযুক্ত সময় নয়।
স্পেনের এই স্ট্রাইকার আরও বলেন, তিনি অনেক কিছুই করতে চাইতেন, কিন্তু বাস্তবতা হলো, মানুষ তাকে সর্বশক্তিমান মনে করলেও, কিছু বিষয় সামলানোর মতো ক্ষমতা তার নেই। নিজের রাজনৈতিক ও সামাজিক মতামত প্রকাশে ইগলেসিয়াস কখনোই পিছপা হননি।
সেল্টা ভিগোর এই ফরোয়ার্ড ছিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে ঘিরে বিতর্কের সময় সবচেয়ে সোচ্চার খেলোয়াড়দের একজন। ২০২৩ নারী বিশ্বকাপ জয়ের পর জেন হারমোসোকে জোরপূর্বক চুমু খাওয়ার ঘটনায় রুবিয়ালেস যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
তিনি প্রকাশ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকে সমর্থন দিয়েছেন এবং ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সমর্থনে নিজের নখে কালো রঙ করেছিলেন। মাঠের পারফরম্যান্সের বিচারে ইগলেসিয়াস একটি চমৎকার মৌসুম কাটিয়েছেন। চলতি মৌসুমে সেল্টা ভিগোর হয়ে তিনি ১৮টি গোল করেছেন।
তবে বিশ্বকাপে তাকে খুব কমই মাঠে নামানো হয়েছে; তিনি মাত্র তিনটি ম্যাচে মোট ৭৩ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। ফাইনালে তার বেঞ্চ থেকেই খেলা শুরু করার সম্ভাবনা রয়েছে। লুইস দে লা ফুয়েন্টের দল যখন বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে, তখন স্পেনের আক্রমণের নেতৃত্বে আবারও মিকেল ওয়ারজাবালকে দেখা যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন