প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে, সাম্প্রতিক সামরিক উত্তেজনার অংশ হিসেবে দেশের বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে নামানো হয়েছে। দক্ষিণ-পূর্ব ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদ এলাকার আকাশে একটি শত্রুভাবাপন্ন ‘লুকাস’ ড্রোন শনাক্ত করার পর সেটিকে সফলভাবে ধ্বংস করেছে।
এই খবরটি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রকাশ করেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করার পর নির্ভুলভাবে লক্ষ্যভেদ করে গুলি করে ভূপাতিত করেছে।
তবে, এ প্রতিবেদনটির সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানাচ্ছে, ইরানের এই সামরিক পদক্ষেপ এমন এক সময় এসেছে যেই সময়ে মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন বাহিনী ইরানের বুশেহর, খুজেস্তান এবং হরমোজগান প্রদেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে নতুন দফায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় তেহরান ও মাশহাদ শহরের মধ্যে গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মার্কিন এই ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরানের পক্ষ থেকেও বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে ইরান প্রশাসন ওয়াশিংটনের বিরুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতায় গত সতেরো জুনে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক বা দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘনের সরাসরি অভিযোগ করেছে, যার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন