প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরে মসজিদের ভেতরে চন্দ্রকোনা ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিককে (সাজু) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এটি ঘটে মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌনে ৯টার দিকে জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা চৌরাস্তা জামে মসজিদের ভেতরে। আহত সাজু সাঈদ সিদ্দিক চন্দ্রকোনা ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হামলার ঘটনাটি ঘটার পর সাজু সাঈদ সিদ্দিক তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলেই উল্লেখ করেন। তিনি দাবি করেন, এশার নামাজ আদায়ের সময়ে মসজিদের ভিতরে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। একই সাথে মসজিদের মতো পবিত্র স্থানে হামলার ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করে ঘটনার বিচার দাবি করেন। যদিও আহত সিদ্দিক এখন শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। এই ঘটনার পর চন্দ্রকোনা ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রকোনা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা জানান, প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা লিখিত অভিযোগ করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন