প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পর্যটনের ভরা মৌসুম শুরু হয়ে গেছে। কিন্তু পাহাড়, হ্রদ এবং মেঘের মিলনের শহর রাঙামাটিতে এখনও প্রত্যাশিত সংখ্যক পর্যটকের দেখা মিলছে না। এর ফলে হোটেল, মোটেল, রিসোর্ট, নৌযান এবং অন্যান্য পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, সাজেকে চলমান আন্দোলনের প্রভাব রাঙামাটির পর্যটন খাতে পড়েছে। তবে পর্যটন করপোরেশন জানাচ্ছে, নভেম্বর মাসে পর্যটক সংখ্যা কম আসা স্বাভাবিক; ডিসেম্বরে বুকিং বাড়ার সম্ভাবনা রয়েছে।
রাঙামাটির পর্যটন শিল্পের অন্যতম প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতু। যেখানে সারা বছর পর্যটকদের ভিড় থাকে, সেখানে এবার শীতের শুরুতে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রের চিত্রও একই রকম।
অন্য বছরগুলোতে শীতের শুরুতেই হ্রদ, পাহাড় এবং মেঘের সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতিপ্রেমীদের ভিড় জমে। হ্রদের নীল জলে পর্যটকবাহী নৌযান ঘুরে বেড়ায়। কিন্তু এবার অধিকাংশ নৌকা ঘাটে নোঙর করা অবস্থায় রয়েছে। পর্যটক কম থাকায় টেক্সটাইল পণ্যের দোকানিরাও অলস সময় কাটাচ্ছেন। জেলার হোটেল, মোটেল এবং রিসোর্টের বুকিংও তলানিতে নেমে এসেছে।
তবে যারা রাঙামাটিতে ঘুরতে আসছেন, তারা এখানকার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। ঢাকা থেকে আসা ছাদেক রায়হান বলেন, "প্রায় প্রতি বছরই রাঙামাটিতে আসি। প্রতিবারই নতুন করে এ জেলার প্রেমে পড়ি। অসাধারণ সুন্দর রাঙামাটি থেকে এক বুক প্রশান্তি নিয়ে যান্ত্রিক জীবনে ফিরে যাই।"
রংপুর থেকে আসা শরিফুল ইসলাম জানান, "এবার পর্যটকের উপস্থিতি কিছুটা কম মনে হচ্ছে। তবে এতে শান্তিতে ঘুরে বেড়ানো যাচ্ছে।"
পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দাবি করছেন, গত বছরের তুলনায় এবার পর্যটকের আগমন অনেক কম। তাদের মতে, সাজেকে চলমান আন্দোলন এর জন্য দায়ী। মূলত সাজেক এবং রাঙামাটিকে একই পর্যটন গন্তব্য হিসেবে মনে করায় অনেক পর্যটক রাঙামাটি ভ্রমণ থেকে বিরত থাকছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন