প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর উদ্বোধন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এই উদ্যোগটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও প্রিমিয়ার ইউনিভার্সিটির যৌথ সামগ্রিক প্রচেষ্টার ফল।
আব্দুল্লাহ শহরের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্স এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গত ২০২৫ সালের জুলাইয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে সফর করেন এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্সের সঙ্গে শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। সেই আলোচনার ফলস্বরূপই ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠিত হলো, যা নগর ব্যবস্থাপনা, উদ্ভাবন, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজকরবে।
রিসার্চ সেন্টার উদ্বোধনের পূর্বে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এই সমঝোতার মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক মানের গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের নতুনভাবে দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এসএম নছরুল কদির, ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপ্তিতে অতিথিরা নবপ্রতিষ্ঠিত ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ পরিদর্শন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন