প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদক, চাঁদাবাজি ও এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মাদারীপুরের কালকিনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার সাহেবরামপুর কলেজ চত্বরে স্থানীয় বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
‘বিএনপির মূলনীতি, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’—এ স্লোগানকে সামনে রেখে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. আনিছুর রহমান তালুকদার খোকনের দিকনির্দেশনায় সভাটির আয়োজন করা হয়।
সাবেক ইউপি সদস্য শহিদুল হাওলাদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সিরাজুল হক বেপারী, বিএনপি নেতা আলমগীর হোসেন, খলিল সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আরিফ হাওলাদার, আরিফ সিকদার, জাকির সরদার, জুয়েল, কামাল সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন