প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে ছাত্তার হালদারের জালে ধরা পড়েছে একটি বিশাল পাঙাশ মাছ, যার ওজন ২৪ কেজি। এই মাছটির বিক্রয়মূল্য ৬৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মাছটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দৌলতদিয়ার পদ্মা নদী থেকে ধরা হয়। পরে জেলে ছাত্তার হালদার মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে ২ হাজার ৭শত টাকা কেজি দরে মোট ৬৪ হাজার ৮শত টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ছাত্তার হালদারের কাছ থেকে মাছটি কিনে ব্রাহ্মণবাড়িয়ার এক কোরিয়া প্রবাসীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেন। তিনি কেজিতে ৫০ টাকা লাভ রেখে ২ হাজার ৭শত ৫০ টাকা কেজি দরে মোট ৬৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট যুগান্তরকে জানান, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ থাকায় ইলিশের পাশাপাশি পাঙাশ মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। এর ফলে পাঙাশ মাছগুলো জেলেদের জালে ধরা পড়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন