প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইনজেকশনের নাম শুনলেই ছোটদের মধ্যে ভয়ের অনুভূতি তৈরি হয়। চিকিৎসকের চেম্বারে যাওয়ার কথা বললেই শিশুরা কান্নাকাটি শুরু করে। তবে, এই চিরচেনা ভীতি দূর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার কলোম্বিয়ার চতুর্থ শ্রেণির ছাত্রী কাইলিন ব্রাউন একটি যুগান্তকারী এবং চমৎকার উপায় উদ্ভাবন করেছে। সে তৈরি করেছে বিশেষ একটি 'স্টিকি প্যাচ' যা ইনজেকশনের ভয়কে একটি মজার অভিজ্ঞতায় রূপান্তরিত করে।
কাইলিনের মাথায় এই অভিনব আইডিয়াটি আসে যখন সে তৃতীয় শ্রেণীতে পড়ছিল। সে নিজেও একসময় ইনজেকশন নিতে ভীষণ ভয় পেত। সেই ভয়ের অভিজ্ঞতা থেকেই সে ভাবতে শুরু করে, কীভাবে এই ভীতি থেকে শুধু সে নিজে নয়, বরং অন্য শিশুরাও মুক্তি পেতে পারে। এই চিন্তাভাবনার ফলস্বরূপ জন্ম নেয় 'স্টিকি পালস উইথ ম্যাজিক মেডিসিন' (Sticky Pals with Magic Medicine) নামের রঙিন স্টিকি প্যাচ।
এই প্যাচগুলো ইউনিকর্ন, ডাইনোসরসহ বিভিন্ন জনপ্রিয় কার্টুন চরিত্রের আদলে তৈরি করা হয়েছে। সম্প্রতি, চতুর্থ শ্রেণীতে পড়ার সময় 'মট মিলিয়ন ডলার চ্যালেঞ্জ' প্রতিযোগিতায় কাইলিন তার এই ধারণাটি উপস্থাপন করে। বিচারকদের নজর কাড়ার কারণে সে ২৫ হাজার ডলারের পুরস্কার জিতে নেয়।
কাইলিন এক সাক্ষাৎকারে জানিয়েছে, এই প্যাচটি কীভাবে কাজ করবে। তার বক্তব্য অনুযায়ী, শিশুদের মন অন্যদিকে সরিয়ে নিতে এবং ইনজেকশনের ভয় কাটাতে এই স্টিকি প্যাচ রোগীর ইনজেকশন দেওয়ার নির্দিষ্ট স্থানে লাগাতে হবে। এরপর ওই কার্টুন চরিত্রের মুখের নির্দিষ্ট ছিদ্রের মধ্য দিয়ে সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করা হবে। যদিও চিকিৎসাক্ষেত্রে এর কার্যকারিতা এখনও পরীক্ষিত হয়নি, তবে কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের মধ্যে এই সৃজনশীল ভাবনা ইতোমধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন