প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, এখন পর্যন্ত মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলাপ হয়নি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফেরত নেওয়ার বিষয়ে কথা বলেছেন।
আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে প্রত্যাবাসন।
তিনি বলেন, যদি সেটা হয়, তাহলে আমরা অবশ্যই সাধুবাদ জানাব এবং তা অত্যন্ত ভালো সুসংবাদ হবে। তবে আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য আমার জানা নেই।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মিয়ানামারে আটক জেলেদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা অবশ্যই উদ্যোগ নিয়েছি, কিছুদিন আগে আমাদের বিজিবি প্রধানের সঙ্গে মিটিং করেছি। আমরা পররাষ্ট্র সচিবসহ মিটিং করেছি যে, সেখানে তারা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে যেসব জেলে আটক রয়েছে তারা বিভিন্ন পর্যায়ে আছেন। কিছু জেলে ধরা পড়ে, আবার কিছু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন, তাদেরকে ফেরত আনার কী ব্যবস্থা নেওয়া যায়।
তিনি বলেন, প্রসেসটা একটু কমপ্লিকেটেড। সংখ্যাটা খুব বেশি নয়, মোটামুটি সীমিত। আমরা ২৭ জনকে এখন পর্যন্ত আইডেন্টিফায়েড করতে পেরেছি।
তারা সেখানে জেলে ছিল, জেল খেটেছে এবং তাদেরকে ফিরিয়ে আনতে পারব। সেই প্রক্রিয়া_ALREADY পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।
তিনি আরো বলেন, আরাকান আর্মির কাছে আটক থাকা বিষয়টি খুবই কমপ্লিকেটেড। কারণ তারা সহজেই আমাদের সঙ্গে এনগেজ হতে চান না। সেই পরিস্থিতিতে আমাদের বিজিবি এবং অন্যান্য সংগঠন যারা সীমান্তে আছেন, তারা এর ওপর কাজ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন