প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈরের বিশ্বাস পাড়া এলাকায় এক শিশুকে (১০) চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৫০) নামের এক মুদি দোকানিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে চারটার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, শনিবার (১২ জুলাই) দুপুরে ওই দোকানির ভাড়া নেওয়া বাসায় ধর্ষণের ঘটনা সংঘটিত হয়।
এদিকে, স্থানীয় কিছু লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। পরে ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই দোকানিদরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তার হওয়া শরিফুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি কালিয়াকৈরের বিশ্বাস পাড়া এলাকার একটি মার্কেটে মুদি দোকান পরিচালনা করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে বারোটায় ওই শিক্ষার্থী দোকানে বিস্কুট কেনার জন্য গিয়েছিল। পরে, দোকানদার কৌশলে বিস্কুটের সঙ্গে চেতনানাশক খাইয়ে ওই দোকানের পাশেই তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এইসময় এলাকার কিছু যুবক বিষয়টি টের পেয়ে ওই ব্যবসায়ীর ঘরের দরজা খুলতে বলেন। শরিফুল ইসলাম তখন ওই শিক্ষার্থীকে বস্তার ভেতর লুকিয়ে রাখেন। দরজা খুলতে দেরি করায়, দরজা ভেঙে এলাকাবাসী ওই শিক্ষার্থীকে বস্তার ভিতর থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
পরে, ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মীমাংসার চেষ্টা করা হয় গ্রামবাসীর এক মহলের মাধ্যমে। তবে, বিষয়টি এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সাড়ে চারটার দিকে ওই মুদি দোকানদারকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ এবং একটি মুদি দোকানিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন