প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে ওই নারীকে তিনি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে উদ্ধার করা হয় এবং জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
তিনি আরও বলেছেন, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন