প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর একটি নতুন অভিযানের খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রামাল্লার পশ্চিমে নিলিন শহরে অভিযান চালিয়ে ইসরায়েলি সেনারা বেশ কিছু স্থাপনা ধ্বংস করেছে।
আল জাজিরার প্রতিবেদনে আরও উঠে এসেছে, নাবলুসের দক্ষিণে বেইতা এলাকার জাবাল সালমান অঞ্চলেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব অভিযানের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও জানিয়েছে বিভিন্ন সূত্র।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহ থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানগুলোর গতিও বেড়ে গেছে। একই সঙ্গে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাও বৃদ্ধি পেয়েছে, এমন অভিযোগ করেছেন ফিলিস্তিনি বাসিন্দারা।
নাবলুসের কাছে একটি বন্দুকযুদ্ধের ঘটনায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পশ্চিম তীরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে গেছে। ওই ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা ফিলিস্তিনিদের ওপর চাপ বাড়িয়েই চলেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র তৎপরতা প্রতিরোধের উদ্দেশ্যে এসব অভিযান চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন