প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এক বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করিম মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
গ্রেপ্তার করিম মন্ডল ঘোড়ামারা গ্রামের মৃত আহমদ আলীর ছেলে। ভুক্তভোগী বাক্ প্রতিবন্ধী নারী একই গ্রামের আজিজ মোল্লার মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ মে ২০২৬ তারিখে বাক্ প্রতিবন্ধী নারী বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে গেলে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
এরপর থেকে বাক্ প্রতিবন্ধী নারী বেশ কিছুদিন ধরে অসুস্থ বোধ করছিলেন। ইশারা ভাষায় পরিবারের সদস্যদের পেটব্যথার কথা জানান তিনি। পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ওষুধ খাওয়ানো হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না।
একপর্যায়ে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবারের সদস্যরা তাকে রাজবাড়ীর পাংশা উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা করান। পরীক্ষায় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ইশারা ভাষায় ঘটনার বিষয়ে জানতে চাইলে বাক্ প্রতিবন্ধী নারী একই গ্রামের করিম মন্ডলকে ইঙ্গিত করেন।
এ ঘটনায় বৃহস্পতিবারই পরিবারের সদস্যরা বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেন। পরে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত করিম মন্ডলকে গ্রেপ্তার করে।
এবিষয়ে বালিয়াকান্দি থানার ওসি কাজী জিল্লুর রহমান মোস্তফা বলেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেছেন। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী নারীর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন