প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদক বিরোধী অভিযানে ৫৮ বোতল বিদেশী মদসহ মাদককারবারি মোঃ মেহেদী হাসান মারুফ (২৬) নামক যুবককে জামালপুর র্যাব-১৪ গ্রেফতার করেছে। তিনি শেরপুরের চক পাঠক এলাকার ফকির মাহমুদ এর পুত্র। এই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জামালপুর সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটায় র্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব-১৪ বিভিন্ন চাঞ্চল্যকর ও ক্লুলেস অপরাধের রহস্য উদ্ধারসহ হত্যা, জঙ্গি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের অংশ হিসেবে জামালপুর র্যাব একাধিক সফল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। মেজর লাবিদ আহমেদ আরো জানান, জামালপুর র্যাব এর একটি অভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে বুধবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে জামালপুর সদরের ডাকপাড়া চৌরাস্তার মোড়ে শেরপুর-জামালপুর গামী পাকা রাস্তায় চেকপোস্ট চলাকালীন অবস্থায় অটো রিকশা তল্লাশি করে মাদককারবারি মোঃ মেহেদী হাসান মারুফ(২৬) কে আটক করে। স্থানীয় এলাকা বাসীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে মারুফ তার হেফাজতে বিদেশী মদ থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য ও নির্দেশনায় তার হেফাজতে থাকা ব্যাটারি চালিত অটো রিকশার সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৫৮ (আটান্ন) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এছাড়া ১টি মোবাইল ফোন ও বহন করার জন্য ব্যবহৃত ব্যাটারি চালিত অটো রিকশা জব্দ করা হয়। গ্রেফতারকৃত কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলেন। মাদকের বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত কারবারিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জামালপুর সদর থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব জানিয়েছেন, আসামীকে বৃহস্পতিবার সকালে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন