প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডিআইজি পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি পদে নিয়োগ পেয়েছেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত পাঁচ কর্মকর্তার মধ্যে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক অন্তর্ভুক্ত রয়েছেন।
পদোন্নতি পাওয়া এই পাঁচ কর্মকর্তার মধ্যে প্রথম দুইজন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য এবং বাকি তিনজন ১৭তম ব্যাচের কর্মকর্তা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে।
এদিকে, পৃথক আরেক প্রজ্ঞাপনে পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদমর্যাদা প্রদান করা হয়েছে। তারা হলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন। উল্লেখ্য, দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের সদস্য এবং আওলাদ হোসেন ১৫তম ব্যাচের কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন