প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়ন সম্ভাব্য পুশইন প্রচেষ্টা প্রতিরোধের জন্য কঠোর নজরদারি জোরদার করেছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সাম্প্রতিক সময়ে ভারতীয় বিভিন্ন সীমান্ত এলাকার মাধ্যমে বাংলা ভাষাভাষী কিছু মানুষকে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর অভিযোগ উঠেছে। এ ধরনের পুশইনের চেষ্টা যে ঘটে গিয়েছে তা দিনাজপুরের হিলি, পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনের ক্ষেত্রে ঘটে। তবে বিজিবির সক্রিয় তৎপরতার ফলে সেই প্রচেষ্টা সফল হয়নি।
এই পরিস্থিতির মধ্যে ফুলবাড়ী সীমান্তে দায়িত্বপ্রাপ্ত ২৯ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে। এর পাশাপাশি, স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় রাতভর পাহারাও বেশ জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, তারা সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ২৯-bিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফ-উজ-জামান বলেছেন, বিজিবি সীমান্তে সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। যে কোনো বিদেশি নাগরিক যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানও চলমান রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন