প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে। তিনি বলেন, কিছু কিছু স্থানে যেটা দেখা যাচ্ছে যে, সরকারি এমপি যারা বরাদ্দ পাচ্ছেন, বিরোধীদলের এমপিরা কিন্তু তা পাচ্ছেন না। এটা মোটেও হতে পারে না। আমরা আগেও এমন বৈষম্য দেখেছি তবে এখন এই ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন।
নেত্রকোনা নিয়ে শফিকুর রহমান বলেন, এখানে যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এখানে আছে সাদামাটির পাহাড়, সিলিকন বালি কিন্তু কোনো কলকারখানা নেই।
মাদকের বিস্তার নিয়ে তিনি বলেন, ‘সংসদে একজন সংসদ সদস্য বলেছেন, মাদক কোন এলাকা দিয়ে আসে। তিনি তা বন্ধ করছেন না। তিনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন। তিনি ইচ্ছে করলেই তাঁর এলাকা দিয়ে মাদক আসা বন্ধ করতে পারেন।’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘সরকার মাদক নিয়ন্ত্রণে একটি বিল আনছে। আমরা চাই, মাদক পুরোপুরি নির্মূল করতে। আর শুধু যুব সমাজ নয়, বৃদ্ধরাও এখন মাদকে আসক্ত হচ্ছে।’
ফুটপাত দখল করে দৈনিক লাখ টাকা চাঁদাবাজির প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘ভারত দেশের বিভিন্ন সীমান্তে দিয়ে পুশইন করার চেষ্টা করছে। আমরা তা প্রতিহত করছি। বিজিবির পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে বুকের সখ্যতা নিয়ে দাঁড়িয়ে থাকবো। দেশের এক ইঞ্চি জায়গাও ছাড়বো না, ইনশাল্লাহ।’
তিনি বলেন, ‘আমরা দেখেছি যে সরকারই ক্ষমতায় আসে সে সরকারই বলে, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। কিন্তু কোথায় পরিস্থিতি ভালো তা আমরা জানি না।’
জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির ডা. আবুল হোসেন তালুকদার প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন