প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের জোরারগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ একটি সিলভার রঙের প্রাইভেটকার থানা পুলিশ জব্দ করেছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় বেঁদেপাড়া এলাকার আরসিএল ফিল্ডের সড়কে এই অভিযান পরিচালিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারে থাকা অজ্ঞাতনামা ৩-৪ জন মাদককারবারি গাড়িটি রেখে কৌশলে পালিয়ে যায়। এর পরে চট্ট মেট্রো-গ-১২-৯৯৬৪ নম্বরের গাড়িটি তল্লাশি করে দেখা যায়, প্লাস্টিকের তিনটি বস্তায় রাখা ২৫টি পোটলা থেকে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি পোটলায় দুই কেজি করে গাঁজা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ সাফল্য অর্জিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন