প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য তাঁর সাম্প্রতিক একটি ভিডিওতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং এর রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে একটি বিস্তারিত আলোচনা উপস্থাপন করেছেন। ভিডিও বিশ্লেষণের মূল শিরোনাম ছিল ‘হাসিনা ডিসেম্বরে ফিরবে, কিন্তু তারপর কী হবে?’, যেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রত্যর্পণ সংক্রান্ত আইনি জটিলতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যুগুলো অত্যন্ত জোরালো ভাষায় উঠে এসেছে।
পিনাকী ভট্টাচার্য শেখ হাসিনার দেশে ফেরা এবং তাকে বিচারের মুখোমুখি করার আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি পররাষ্ট্র উপদেষ্টা ও বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসা তথ্যের প্রসঙ্গ টেনে বলেন, "শেখ হাসিনা হচ্ছে পলাতক অপরাধী, টেররিস্ট। এখানে কি শ্বশুরবাড়ি রংপুর বেড়াইতে আছে যে তারে পাসপোর্ট দিব আর পাসপোর্ট দিয়ে আসবে? আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে টেররিস্টদেরকে ধরার, ক্রিমিনালকে ধরার।"
তিনি স্পষ্টভাবে জানান যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে একটি প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) স্বাক্ষরিত হয়েছিল এবং পরবর্তীতে তা সংশোধনও করা হয়। এই চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি পথ খোলা রয়েছে। চুক্তি অনুযায়ী, প্রত্যর্পণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে থেকে কারাগারে বন্দি থাকতে হয় না। ২০১৩ সালের চুক্তির আর্টিকেল ওয়ানে স্পষ্টভাবে বলা হয়েছে- এক দেশ অন্য দেশকে এমন ব্যক্তিকে প্রত্যর্পণ করবে যিনি অপরাধের অভিযোগে অভিযুক্ত, যার বিরুদ্ধে বিচার বা আদালতের বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং যিনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন অথবা যার বিরুদ্ধে ঘোষিত বিচারিক সাজা কার্যকর করা প্রয়োজন রয়েছে।
বাংলাদেশ ইতিমধ্যে ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে ভারতকে কূটনৈতিক নোট পাঠিয়ে হাসিনাকে ফেরত চেয়েছে এবং ভারত সরকার ৩ জানুয়ারি সেই নোট পাওয়ার বিষয়টি স্বীকারও করেছে। তবে পিনাকীর মতে, ভারত আইনগত ও রাজনৈতিক মারপ্যাঁচ কূটাভাস তৈরি করে এই প্রত্যর্পণ প্রক্রিয়া বিলম্বিত বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারে।
ভিডিওটিতে ভারতীয় হাই কমিশন ও দেশটির রাজনৈতিক নেতাদের বিভিন্ন মন্তব্যের কঠোর সমালোচনা করেন পিনাকী। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ভারতীয় প্রতিনিধি দীনেশ ত্রিবেদী বা সংশ্লিষ্ট কূটনৈতিক মহলে দাবি করা হয়েছে যে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারতে পৌঁছান, তখন তিনি পদত্যাগ করেননি এবং তৎকালীন পরিস্থিতিতে তাঁকে আশ্রয় দেওয়া ছাড়া তাঁদের সামনে কোনো বিকল্প ছিল না।
তবে এর বিপরীতে পিনাকী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পার্লামেন্টে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে এটিকে ডাহা মিথ্যা বলে অভিহিত করেন। জয়শঙ্কর জানিয়েছিলেন যে, ৪ আগস্টের পর তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনা নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং স্বল্প নোটিসে ভারতে আসার অনুরোধ জানিয়ে ফ্লাইটের ক্লিয়ারেন্স চান। পিনাকীর মতে, এই দুই বক্তব্যের সামঞ্জস্যহীনতাই প্রমাণ করে যে ভারত ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করছে।
বর্তমান সময়ে গণমাধ্যমে শেখ হাসিনার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আবেদন নিয়ে যে হাইপ তৈরি করা হয়েছে, তাকে একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা হিসেবে চিহ্নিত করেছেন পিনাকী। তিনি বলেন, বাইরের দেশে অবস্থানরত কোনো নাগরিককে সরাসরি ওয়েবসাইটে আবেদন করলেই পাসপোর্ট বা এনআইডি দেওয়া হয় না; এর জন্য স্থানীয় মিশন বা দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক দিতে হয়।
পিনাকীর মতে, এই প্রচারণার পেছনে দুটি মূল উদ্দেশ্য কাজ করছে। প্রথমত, ভারতে বসে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চাঙ্গা রাখা এবং মাঠ পর্যায়ে কর্মীদের সক্রিয় রাখতে এই ধরনের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে, যাতে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি চাপে থাকে। দ্বিতীয়ত, বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে যখন একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীকে প্রত্যর্পণের তীব্র দাবি ও প্রশ্ন উঠছে, তখন সেই জবাবদিহিতা এবং আন্তর্জাতিক চাপ এড়াতে ভারত এই কৌশল নিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, যদি সত্যিই তিনি বা তাঁর প্রতিনিধিরা দূতাবাস বা মিশনে বায়োমেট্রিক দিতে যান, তবে আন্তর্জাতিক ও স্থানীয় আইন অনুযায়ী দূতাবাস কর্তৃপক্ষকে তাঁকে গ্রেপ্তার করতে হবে এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য থাকবে ভারত।
ডিসেম্বরে সম্ভাব্য ফেরা ও তীব্র জনরোষের আশঙ্কা
পিনাকী ভট্টাচার্য শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বা ডিসেম্বরে ফিরে আসার গুঞ্জনের তীব্র সমালোচনা করেন। তিনি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক জন কিরাকউর একটি উদাহরণের অবতারণা করে বলেন, যেভাবে ইরানে বিপ্লবের পর পতিত শাহর পুত্রদের ফিরে আসার গুঞ্জন উঠলে বলা হয়েছিল যে তারা বিমানবন্দর থেকে টার্মিনাল পর্যন্ত পৌঁছানোর সুযোগ পাবে না, ঠিক একইভাবে শেখ হাসিনার ক্ষেত্রেও চরম জনরোষের সৃষ্টি হবে।
পিনাকীর ভাষায়, "কাঁঠাল রানি যদি সত্যি সত্যি আসে, সে এয়ারপোর্টের রানওয়ে থেকে টার্মিনাল পর্যন্ত পৌঁছাতে পারবে না, তার আগে 'জয় বাংলা' হয়ে যাবে। ওরে ধরে ঝুলায়ে দেবে পাবলিক। ওরে খুঁজে পাওয়া যাবে না, টুকরা টুকরা হয়ে যাবে হাসিনা! পুরা সেনাবাহিনী তার সিকিউরিটি দিলেও টার্মিনালে পৌঁছাতে পারবে না।"
তিনি আরও জোর দিয়ে বলেন যে, জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষ ও ছাত্রসমাজ কোনোভাবেই এই ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমা করবে না। তাই ডিসেম্বরে হাসিনার ফেরার রাজনৈতিক বয়ান এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির অপচেষ্টা মাত্র।
পিনাকী ভট্টাচার্য তাঁর বিশ্লেষণে স্পষ্ট করে বলেছেন যে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা বাংলাদেশ সরকার ও জনগণের প্রধান দাবি। ভারতীয় গণমাধ্যম বা কূটনীতির ফাঁদে পা না দিয়ে বরং আইনি কাঠামোর মধ্যে থেকে আরও জোরালোভাবে প্রত্যর্পণের দাবি অব্যাহত রাখাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত পদক্ষেপ হওয়া উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন