প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ মোট ১৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, মহানগর পুলিশের চারটি থানা এবং গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৩২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া দীর্ঘদিন পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, পূর্বের ও চলমান বিভিন্ন নিয়মিত মামলায় আরও ১৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বরিশাল মহানগর অধ্যাদেশের আওতায় একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিএমপি সূত্র আরও জানায়, মহানগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন