প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরা জেলা পুলিশের ডিবি টিম ১৪৭ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আমিরুল ইসলাম, বয়স ৫২ বছর। তিনি মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামের মৃত গোলাম কিবরিয়ার পুত্র।
মাগুরা পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে, মাগুরা সদর থানাধীন ৩নং কছুন্দী ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অবস্থানরত আব্দুর রউফ শিকদারের একটি খামারের মাঝখানের আমগাছের নিচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং সেখানে মো. আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন