প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন যে, সরকার কৃষির আধুনিকীকরণ ও যান্ত্রিক বিপ্লবে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
তিনি বুধবার (২২ জুলাই) রাতে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুরায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর উদ্যোগে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানে এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার আরও বলেন, শিক্ষিত যুবসমাজকে কৃষিতে আকৃষ্ট করা প্রয়োজন। দেশের শতকরা ৮০ ভাগের বেশি মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। ‘ভাতে মাছে বাঙালি’ প্রবাদটির অস্তিত্ব রাখতে হলে ধানের ফলন বৃদ্ধি অপরিহার্য।
তিনি বলেন, বর্তমানে কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে শিক্ষিত যুব সমাজ। আধুনিক প্যান্ট-শার্ট পরা তরুণদের কৃষিতে আকৃষ্ট করতে কৃষির যান্ত্রিকীকরণ ও আধুনিকীকরণের ওপর প্রধানমন্ত্রীর বিশেষ গুরুত্ব রয়েছে।
তিনি রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের প্রশংসা করে বলেন যে, যন্ত্রটির মাধ্যমে মাত্র ৪০ সেকেন্ডে চার সারি চারা রোপণ হচ্ছে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই। এটি ফলন বৃদ্ধিতে ম্যাজিকের মতো কাজ করবে।
ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। আমরা বিদেশ থেকে চাল আমদানি না করে, বরং ফিলিপাইন, থাইল্যান্ড বা মালয়েশিয়ার মতো দেশগুলোতে চাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই।
কৃষক কার্ড বিতরণে স্বচ্ছতার বিষয়ে কঠোর সতর্কতা জারি করে ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ প্রকৃত ভূমিহীন, হতদরিদ্র ও প্রান্তিক কৃষকদের অধিকার। কোনো অবস্থাতেই সচ্ছল ব্যক্তি বা কর্মকর্তাদের আত্মীয়-স্বজনদের নামে এসব কার্ড ইস্যু করা যাবে না।
তিনি খাদ্য নিরাপত্তার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্ব দিয়ে মন্তব্য করেন। অনুষ্ঠানের শেষে, সরকারি ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ প্রকল্পের আওতায় লেংগুরা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিনশো শিক্ষার্থীর মাঝে নিম, পেয়ারা ও মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় ডেপুটি স্পিকার নিজে লেংগুরা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন