প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত বছর পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রতিশোধ নিতে ভারতে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস্বীকৃতি জানায় পিসিবিও। দুই দেশের মধ্যে চলমান সম্পর্কের এই টানাপড়োনের মাঝে একটি বড় সুখবর এসেছে।
আসন্ন সাফ গেমসে অংশগ্রহণের জন্য পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজে এমন তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক উচ্চপর্যায়ের বৈঠকে ভারত আসন্ন ২০২৭ সালের সাউথ এশিয়ান ফেডারেশন গেমসে অংশগ্রহণের সম্মতি দিয়েছে। এর ফলে দীর্ঘ ২৩ বছর পর পাকিস্তানে এই আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতাটি আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সাধারণ সম্পাদক খালিদ মেহমুদ জানান, ভারত নীতিগতভাবে অংশগ্রহণের সম্মতি প্রদান করেছে এবং তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিস্তারিত তথ্য ২০২৭ সালের জানুয়ারিতে প্রদান করবে।
সাফ গেমস আগামী বছর ৪ এপ্রিল থেকে শুরু হবে এবং ১১ এপ্রিল পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতাটি পাকিস্তানের তিনটি শহরে অনুষ্ঠিত হবে এবং মোট ২৮টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। এই আসরে অংশগ্রহণের সম্মতি জানিয়েছে ভারত।
পাকিস্তান সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে নবম এসএফ গেমসের আয়োজন করেছিল। দীর্ঘ দুই দশক পর এই প্রতিযোগিতার সফল ও নিরাপদ আয়োজনের জন্য দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার নিরাপত্তা ও প্রস্তুতির ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন